• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা ঝালকাঠিকে আধুনিক মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার, মেয়র পদে প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব শিশুকন্যাকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ; পারিবারিক বিরোধের জেরে চরম সিদ্ধান্ত, প্রাণে বাঁচালেন স্থানীয়রা নথুলাবাদ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দুলাল হাওলাদারের, দোয়া ও সমর্থন কামনা সামান্য বৃষ্টিতেই উঠে গেল ঝালকাঠি পৌর শহরের নতুন সড়কের সিলকোট, কাজের মান নিয়ে প্রশ্ন ঝালকাঠি শহরে পানিবন্ধি একটি অসহায় পরিবার  অভিযোগ বাক্স হতে পারে সুশাসন প্রতিষ্ঠার কার্যকর হাতিয়ার কীর্তিপাশা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা রেজাউল হাসান মুন্নার বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা: প্রবাসীকল্যাণমন্ত্রী

নথুলাবাদ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দুলাল হাওলাদারের, দোয়া ও সমর্থন কামনা

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি জেলা প্রতিনিধি

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নথুলাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থিতা ঘোষণার পর তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়সহ নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।

সম্প্রতি প্রকাশিত একটি নির্বাচনী পোস্টারের মাধ্যমে দুলাল হাওলাদার ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় করছেন।

 

স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সূত্রগুলো জানায়, দুলাল হাওলাদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশ নিয়ে আসছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।

 

প্রার্থিতা প্রসঙ্গে দুলাল হাওলাদার বলেন, “জনগণের সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক উদ্যোগ জোরদার করার পাশাপাশি একটি নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

 

নথুলাবাদ ইউনিয়নের কয়েকজন বাসিন্দা ও স্থানীয় রাজনৈতিক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তাঁদের কেউ কেউ মনে করেন, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থাকায় দুলাল হাওলাদার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আলোচিত একটি নাম। তবে অন্যদের মতে, তফসিল ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র পর্যায় থেকে আরও নতুন মুখ নির্বাচনী মাঠে আসতে পারেন। ফলে এ মুহূর্তে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা বা নির্বাচনের ফল নিয়ে কোনো পূর্বাভাস দেওয়ার সুযোগ নেই।

 

নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এসব ধাপ শেষ হওয়ার আগে কোনো সম্ভাব্য প্রার্থীর অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বলা যায় না।

 

উল্লেখ্য, নথুলাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা ধীরে ধীরে জোরদার হচ্ছে। বিভিন্ন প্রার্থীর মাঠপর্যায়ের তৎপরতায় ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা বাড়ছে, পাশাপাশি ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে আগ্রহ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/