• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ  স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ঝালকাঠিতে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম হাব ও ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক বেহাল, খানাখন্দে ঝুঁকি নিয়ে চলে মানুষ নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র 

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা, দুর্ভোগে সেবাপ্রার্থীরা

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

 

 

মাসুম খান, ঝালকাঠি প্রতিনিধি | ৮ জুলাই ২০২৬

 

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরের সামনের অংশে সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার কারণে প্রতিদিন বিভিন্ন সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রার্থীদের অভিযোগ, অল্প সময়ের বৃষ্টিতেই উপজেলা পরিষদ চত্বরের প্রবেশমুখে চলাচল ব্যাহত হওয়ার মতো পানি জমে থাকে। ফলে বয়স্ক ব্যক্তি, নারী, শিশু ও প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কাদা ও জমে থাকা পানির মধ্য দিয়েই উপজেলা পরিষদে প্রবেশ ও বের হতে হয়। এতে একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

 

সেবাপ্রার্থীরা জানান, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের প্রধান প্রবেশপথে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে। এতে সরকারি সেবা গ্রহণে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি জনমনে বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হচ্ছে।

 

স্থানীয়দের দাবি, জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, পানি নিষ্কাশনের পথ সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান করা হোক।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রার্থীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/