• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র  নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি থেকে এক বৃদ্ধ রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে খাদে পড়েছে। এ ঘটনায় রোগী, তার স্বজন ও চালকসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে অসুস্থ ফজলুল হক হাওলাদার (৭৫)-কে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে নিয়মিত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। পথিমধ্যে রায়াপুর বটতলা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে।

 

দুর্ঘটনায় আহত হন রোগী ফজলুল হক হাওলাদার, তার ছেলে রিয়াজুল ইসলাম সোনা (৪৫), পুত্রবধূ আফরোজা বেগম (৪০), জামাতা মামুন হাসান লাভলু (৫৫), নাতি পলক হোসেন (২২) এবং অ্যাম্বুলেন্সের চালক।

 

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং একজনকে ঢাকায় পাঠানো হয়।

 

রোগীর ভাতিজা মতিন রহমান বলেন, “আমার চাচা ফজলুল হক হাওলাদার প্রতি মাসেই নিয়মিত চিকিৎসা ও চেকআপের জন্য ঢাকায় যান। আজও চিকিৎসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। ঝালকাঠি সদর হাসপাতাল থেকে তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতরা বরিশালে চিকিৎসা নিচ্ছেন।”

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স উদ্ধারের কাজ চলছে। ঘটনাটির প্রকৃত কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজও অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/