• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ  স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ঝালকাঠিতে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম হাব ও ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক বেহাল, খানাখন্দে ঝুঁকি নিয়ে চলে মানুষ নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র  নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ 

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত

হেমায়েত হোসেন নুরু দক্ষিণ নৈকাঠি সড়ক নির্মাণে নিম্নমানের মালামাল ও অনিয়মের তদন্তের দাবি করছে এলাকাবাসী।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ নৈকাঠি বটতলা শরীফ বাড়ি থেকে লিটু খানের বাড়ি পর্যন্ত ইট সলিং রাস্তা নির্মাণের জন্য সরকারিভাবে ৬ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি বরাদ্দ অনুযায়ী প্রায় ১,২০০ ফুট রাস্তা নির্মাণ হওয়ার কথা থাকলেও বাস্তবে প্রায় ১,০৮০ ফুট কাজ করা হয়েছে। তাদের দাবি, অবশিষ্ট অংশের কাজ সম্পন্ন হয়নি এবং বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা প্রয়োজন।

এছাড়াও, কিছু স্থানীয় ব্যক্তিরা ঠিকাদারি কার্যক্রম ও বরাদ্দ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে মতামত প্রকাশ করছেন।

স্থানীয় জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন, প্রকৌশল বিভাগ এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি। তারা বলেন, নিরপেক্ষভাবে তদন্ত করে, যদি কোনো অনিয়ম প্রমাণিত হয়, তবে সরকারি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং বরাদ্দ অনুযায়ী সম্পূর্ণ ১,২০০ ফুট রাস্তা নির্মাণ নিশ্চিত করা হোক।

এ ব্যাপারে হেমায়েত হোসেন নুরু জানান, নিয়ম মেনে কাজ করা হয়েছে। ভিত্তিহীন অনিয়মের অভিযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/