• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ  স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ঝালকাঠিতে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম হাব ও ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক বেহাল, খানাখন্দে ঝুঁকি নিয়ে চলে মানুষ নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র 

ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’-এর ফ্রি হেলথ ক্যাম্প, শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা

Reporter Name / ১০০ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:

“মানবতার কল্যাণে, পরিবর্তনের অঙ্গীকার” এবং “স্বাস্থ্যই সম্পদ—সুস্থ সমাজ গঠনে আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন উই ক্যান চেঞ্জ (WCC)-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

 

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এ স্বাস্থ্যসেবা কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলে। দিনব্যাপী ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

ক্যাম্পে সংগঠনটির চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল-এর নেতৃত্বে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

 

এ সময় রোগীদের বিভিন্ন সাধারণ ও জটিল রোগের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ, রক্তচাপ ও অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিশু ও নারীদের স্বাস্থ্যসেবাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে পৃথকভাবে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

 

আয়োজকরা জানান, সমাজের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

 

দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া দেখা যায়। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা এমন উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজনের দাবি জানান।

 

উল্লেখ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা; শিশু ও নারীদের স্বাস্থ্যসেবায় ছিল বিশেষ গুরুত্ব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/