• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পালিত হ‌লো জগন্নাথ দেবের রথযাত্রা ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, ঝালকাঠি সদরে উত্তেজনা নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ

কাঠালিয়াকে ২-০ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঝালকাঠি সদর

Reporter Name / ৭৯ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:

দুর্দান্ত নৈপুণ্য, টানটান উত্তেজনা আর হাজারো দর্শকের প্রাণবন্ত সমর্থনে মুখরিত পরিবেশে শেষ হলো ঝালকাঠি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে শক্তিশালী কাঠালিয়া উপজেলা দলকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে ঝালকাঠি সদর উপজেলা দল।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ঝালকাঠি সদর। নির্ধারিত সময়ে দুই গোল করে প্রতিপক্ষকে হারিয়ে দর্শকদের উচ্ছ্বাসে ভাসে চ্যাম্পিয়ন দল।

 

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (যুগ্ম সচিব) মো. আহসান হাবিব এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহেনাজ,সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান ,জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

 

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। সফল আয়োজনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগেরও প্রশংসা করেন উপস্থিত ক্রীড়াপ্রেমীরা।

 

উল্লেখ্য হাজারো দর্শকের উচ্ছ্বাসে জমজমাট ফাইনাল; বিভাগীয় কমিশনারের হাত থেকে ট্রফি নিল চ্যাম্পিয়ন ঝালকাঠি সদর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/