• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পালিত হ‌লো জগন্নাথ দেবের রথযাত্রা ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, ঝালকাঠি সদরে উত্তেজনা নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ

ফুফা শ্বশুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে স্বামী হত্যা মামলার আসামি মিম নাটোর থেকে গ্রেপ্তার

Reporter Name / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

 

ঝালকাঠি প্রতিবেদক:

ঝালকাঠিতে স্বামী নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-কে নাটোর জেলা থেকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে সম্প্রতি নাটোর থেকে মিম বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলার কুনিহারী গ্রামে সংঘটিত আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার অন্যতম আসামি।

 

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৩ নভেম্বর বিকেলে নাইম তালুকদারকে অসুস্থ অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, খালের ঘাটে গিয়ে পানিতে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

 

তবে পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিহতের চাচা মো. সোহেল হোসেন তালুকদার ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক বিরোধ এবং ফুফা শ্বশুরের সঙ্গে মিম বেগমের কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নাইম তালুকদারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে প্রচারের উদ্দেশ্যে মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

 

মামলায় মিম বেগম ও জয়পুরহাট জেলার বাসিন্দা আমিরুলকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর মিম বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে মামলার এজাহারে উত্থাপিত পরকীয়া ও হত্যার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত শেষে আদালতের রায়ের মাধ্যমেই অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/