• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
সুগন্ধা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আগুনে ধ্বংস ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমানকে বিদায় সংবর্ধনা ঝালকাঠি শহরে বিদ্যুতের লুকোচুরি, চরম ভোগান্তিতে নগরবাসী ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মামুন আল ইসলামের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সংবর্ধনা ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ উদ্বোধন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের প্রীতি ভোজনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন চীনে ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’-এ বাংলাদেশিদের অংশগ্রহণ 

সুগন্ধা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আগুনে ধ্বংস

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিবেদক | ২৯ জুন ২০২৬

 

ঝালকাঠির সুগন্ধা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন। সোমবার (২৯ জুন) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। অভিযানে বাংলাদেশ নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

 

অভিযান চলাকালে সুগন্ধা নদীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

 

উপজেলা প্রশাসন জানায়, অবৈধ কারেন্ট জালের ব্যবহার নদীর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব জালে নির্বিচারে ছোট মাছ ও মাছের পোনা আটকা পড়ে, ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে নদীর মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ে।

 

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নদী ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলেদের সরকারি বিধি-বিধান মেনে বৈধ জাল ব্যবহার করে মাছ আহরণের আহ্বান জানানো হয় এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

 

স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে সুগন্ধা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/