• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি শহরে বিদ্যুতের লুকোচুরি, চরম ভোগান্তিতে নগরবাসী ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মামুন আল ইসলামের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সংবর্ধনা ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ উদ্বোধন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের প্রীতি ভোজনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন চীনে ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’-এ বাংলাদেশিদের অংশগ্রহণ  চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসতে পারে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা।

ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সংবর্ধনা

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:

বদলিজনিত কারণে ঝালকাঠির বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে আন্তরিক সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি জেলা পুলিশ। রবিবার (২৮ জুন ২০২৬) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপারের সঙ্গে দায়িত্ব পালনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, তাঁর দক্ষ, বিচক্ষণ ও মানবিক নেতৃত্বে ঝালকাঠি জেলা পুলিশ জনসেবামুখী কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাঁর নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনগণমুখী হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা বিদায়ী পুলিশ সুপারের কর্মনিষ্ঠা, সততা, পেশাদারিত্ব এবং অধীনস্থ সদস্যদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন। আবেগঘন পরিবেশে অনেকেই তাঁর সঙ্গে কাটানো কর্মজীবনের স্মৃতিচারণ করেন। বিদায়ের মুহূর্তে উপস্থিত অনেক পুলিশ সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসা ও সম্মানে বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে বক্তারা তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে আরও গৌরবোজ্জ্বল সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/