• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ উদ্বোধন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের প্রীতি ভোজনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন চীনে ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’-এ বাংলাদেশিদের অংশগ্রহণ  চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ঝালকাঠির ৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে বসতে পারে বরিশাল মেডিকেল কলেজের ক্লাস আজ তানজিদা কাদের তাসফিয়ার ১৮ তম জন্মদিনে শুভেচ্ছা। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর শাখার দিনব্যাপী ওয়ার্ড টিম ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা-শিবির  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিএনপি মহিলা দলের সদস্যকে মারধরের অভিযোগ, পাল্টা দাবি জমিজমা-সংক্রান্ত বিরোধ

ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি:

শিশুদের অপুষ্টি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্ব প্রতিরোধে ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি সদর হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উদ্বোধনের পর তিনি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস শিকদার, ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলার নির্ধারিত বয়সী সকল শিশুকে স্বাস্থ্যবিধি মেনে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অপুষ্টি কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত অন্ধত্ব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), গেইন (GAIN), নিউট্রিশন ইন্টারন্যাশনাল, কেয়ার (CARE), দ্য হাঙ্গার প্রজেক্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থা।

জেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ ভিটামিন ‘এ’ ক্যাম্পে নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে তাদের সুস্থ, সবল ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/