• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমানকে বিদায় সংবর্ধনা ঝালকাঠি শহরে বিদ্যুতের লুকোচুরি, চরম ভোগান্তিতে নগরবাসী ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মামুন আল ইসলামের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সংবর্ধনা ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ উদ্বোধন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের প্রীতি ভোজনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন চীনে ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’-এ বাংলাদেশিদের অংশগ্রহণ  চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ

ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমানকে বিদায় সংবর্ধনা

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিবেদক:

বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমানের সম্মানে আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝালকাঠিতে দায়িত্ব পালনকালে মিজ শাকিলা রহমান সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টায় জেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, সেবামুখী ও জনবান্ধব হয়েছে।

 

বিদায়ী বক্তব্যে মিজ শাকিলা রহমান ঝালকাঠিতে কর্মরত অবস্থায় সহকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঝালকাঠিতে কর্মজীবনের স্মৃতি তাঁর কাছে আজীবন অমূল্য হয়ে থাকবে। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতাও কামনা করেন তিনি।

 

অনুষ্ঠানের শেষপর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে মিজ শাকিলা রহমানের হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, সুখী জীবন এবং নতুন কর্মস্থলে সাফল্যমণ্ডিত কর্মজীবন কামনা করেন।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মিজ শাকিলা রহমানের কর্মনিষ্ঠা, মানবিকতা ও দক্ষ নেতৃত্ব ঝালকাঠির প্রশাসনিক কর্মকাণ্ডে ইতিবাচক ছাপ রেখে গেছে। তাঁর অবদান জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলে তিনি আরও সাফল্য অর্জন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/