• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ  স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ঝালকাঠিতে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম হাব ও ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক বেহাল, খানাখন্দে ঝুঁকি নিয়ে চলে মানুষ নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র 

ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা

Reporter Name / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

 

প্রতিবেদক ঝালকাঠি:

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঝালকাঠি সদর উপজেলার মিরাকাঠী সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বরিশাল অঞ্চলের প্রেসিডেন্ট ফারজানা আক্তার সেতু। তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল বরণ হালদার।

 

প্রধান অতিথির বক্তব্যে ফারজানা আক্তার সেতু বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পরিবেশগত নানা সংকট সৃষ্টি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতন করে তুলতে হবে এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”

 

তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং তারা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করা এবং পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/