• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র  নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

আমরা জুলাই যোদ্ধা’পিরোজপুর জেলা কমিটি নিয়ে সম্মুখ সারির জুলাই যোদ্ধা মাহাদী হাসান মেহেদীর তীব্র ক্ষোভ প্রকাশ

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় ছাত্র-জনতা ও রাজপথের সক্রিয় কর্মীদের মাঝে ক্ষোভের আগুন জ্বলছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সম্মুখ সারির বীর যোদ্ধা, পিরোজপুর জেলা ছাত্রদলের ১ নং সহ-সভাপতি মাহাদী হাসান মেহেদীর প্রকাশ্য ক্ষোভ ও ফেসবুক স্ট্যাটাস জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।

 

​আন্দোলনের ক্রান্তিলগ্নে যিনি নিজের জীবনের তোয়াক্কা না করে রাজপথে বুক চিতিয়ে লড়েছেন,জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এর সাথে একই সাথে গ্রেফতার ও কারা নির্যাতনের শিকার হয়েছেন, তাকে ও তার মতো অসংখ্য প্রকৃত ত্যাগীকে বাদ দিয়ে এই কমিটি গঠন করায় সর্বমহলে প্রশ্ন উঠেছে।

 

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে মাহাদী হাসান মেহেদী প্রশ্ন তোলেন:

 

​”আমরা জুলাই যোদ্ধা” পিরোজপুর কমিটির সদস্যরা কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন একটু বলবেন প্লিজ।

 

 

​তার এই একটি স্ট্যাটাসই প্রমাণ করে যে, ঘোষিত এই কমিটি পিরোজপুরের সাধারণ ছাত্র-জনতা এবং প্রকৃত আন্দোলনকারীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

 

​​ত্যাগীদের অবমূল্যায়ন ও ‘জুলাই যোদ্ধা’ বিতর্ক: যারা রাজপথে রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, তাদের বাদ দিয়ে হঠাৎ করে কিছু নিষ্ক্রিয় ও সুবিধাবাদীকে কমিটিতে স্থান দেওয়ায় এটিকে রাজপথের কর্মীরা ‘ধুলাই যোদ্ধা’ কমিটি বলে আখ্যা দিচ্ছেন।

 

​নতুন কমিটির অনেকেরই জুলাই আন্দোলনে যুক্ত থাকার ন্যূনতম কোনো প্রমাণ, ছবি বা গ্রহণযোগ্য কোনো ভূমিকা ছিল না বলে মেহেদীসহ অন্য আন্দোলনকারীরা অভিযোগ তুলেছেন।

 

মাঠপর্যায়ের কর্মীদের মতে, পিরোজপুরে স্বৈরাচার পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মাইনাস করে এই ধরণের পকেট কমিটি গঠন করার অর্থ হলো জুলাই বিপ্লবের ত্যাগকে অপমান করা।

 

​মাহাদী হাসান মেহেদীর এই যৌক্তিক ক্ষোভের পর পিরোজপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এখন একটাই দাবি— অনতিবিলম্বে এই বিতর্কিত ও “ভুয়া” যোদ্ধাদের কমিটি বাতিল করে, রাজপথের প্রকৃত বীরদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/