• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিকল্পনা সভা নবগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, এলাকাবাসীর দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান মল্লিক দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌকা ঘাট পেয়ারার রাজ্যে পর্যটকদের ঢল, জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা কপিলমুনি কলেজের সংযোগকারী সড়কটির বেহাল দশা: জনদুর্ভোগ চরমে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ  স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ঝালকাঠিতে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম হাব ও ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন

গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম

Reporter Name / ৮৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

গণ ভোটের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ. এইচ. আব্দুল হালি। অন্যথায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ৭০ শতাংশ মানুষ নিজেদের অধিকার আদায়ে খুব শীঘ্রই রাজপথে নেমে আসবে বলে তিনি হুঁশিয়ারি দেন ।‌ শনিবার (১৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে জেলা ও উপজেলা কর্মপরিষদ এবং মজলিসে শূরা সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ব্যাংক প্রসঙ্গে সরকারের নীতিমালার সমালোচনা করে মাওলানা আব্দুল হালিম বলেন, “ইসলামী ব্যাংক নিয়ে সরকার ভুল পথে হাঁটছে| গ্রাহকদের আস্থা হারালে ব্যাংকটি যেকোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে| আর এমনটি হলে এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে। “সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা। আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। “ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক|মাওলানা মো. ফখরুদ্দিন রাযি, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য। জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বি.এম আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ফরিদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/