ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সম্ভাব্য প্রার্থী মো. হাফিজুর রহমান মল্লিক। এ উপলক্ষে তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন।
হাফিজুর রহমান মল্লিক বলেন, “আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি বলেন, “গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। বিভিন্ন প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ দিপু লস্করের কাছে অল্প কয়েকটি ভোটের ব্যবধানে পরাজিত হই। আমি বিশ্বাস করি, এবার জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমার ওয়ার্ডের ভাই, বোন, চাচা, মামাসহ সকল ভোটার যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সবসময় আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। গরিব, অসহায় ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করব। এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করবেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে হাফিজুর রহমান মল্লিক ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
https://slotbet.online/