• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ  স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ঝালকাঠিতে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম হাব ও ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক বেহাল, খানাখন্দে ঝুঁকি নিয়ে চলে মানুষ নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র 

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় নিখোঁজের দুই দিন পর মাহমুদ খান মাশফিক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার একটি ১০ তলা ভবনের লিফটের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাশফিক ওই ভবনেরই বাসিন্দা এবং ভবনটি তাদের পারিবারিক মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) রাত থেকে মাশফিক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার দুপুরে ভবনের লিফটের গর্তে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের দাবি, ভবনের লিফটের দরজা আগে থেকেই আংশিক ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি সেখান দিয়ে নিচে পড়ে যান। এছাড়া লিফটে যান্ত্রিক ত্রুটি থাকায় এবং মেকানিক না পাওয়ায় গত দুই দিন কেউ লিফটের কাছে যাননি। ফলে ঘটনাটি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের দরজা কেটে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/