• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা ঝালকাঠি শহর সাতুরিয়ায় হেমায়েত হোসেন নুরু’র ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ  স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ঝালকাঠিতে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম হাব ও ‘ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক বেহাল, খানাখন্দে ঝুঁকি নিয়ে চলে মানুষ নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র 

ঝালকাঠিতে দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা, অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ২০১ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তার অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউনিয়নবাসী।

 

সোমবার ১৮ মে দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ কম্পাউন্ডে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমীন জামাল সিকদার। পরে সাংবাদিকদের মাঝে লিখিত বক্তব্যের কপি বিতরণ করা হয়।

 

লিখিত বক্তব্যে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাতটি অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগে বলা হয়, কলেজের আয়-ব্যয়ের হিসাব অর্থ কমিটির অনুমোদন ছাড়াই অধ্যক্ষ নিজে ভাউচার অনুমোদন করে থাকেন। শিক্ষকদের প্রাপ্য টিউশন ফি পরিশোধ না করে সেই অর্থ আত্মসাতেরও অভিযোগ করা হয়।

 

এছাড়া পরীক্ষা দপ্তরের অর্থের একটি অংশ অফিস খরচ দেখিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে সমন্বয় করার অভিযোগ রয়েছে। কমিটির অনুমোদন ছাড়াই কলেজের গাছ বিক্রি এবং নিজস্বভাবে ভাউচার তৈরির কথাও উল্লেখ করা হয়।

 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সরকারি সড়ক প্রশস্তকরণের সময় কলেজের সীমানা প্রাচীর ভেঙে গেলে সেখানকার প্রায় ছয় হাজার ইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পুরাতন একটি টিনশেড কক্ষ টেন্ডারের মাধ্যমে ৫০ হাজার টাকায় বিক্রি করে সেই অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়।

 

এছাড়া বর্তমানে কলেজ ভবন সংস্কারের জন্য বরাদ্দকৃত প্রায় ২০ লাখ টাকার কাজ মূল ঠিকাদারের কাছ থেকে জোরপূর্বক নিয়ে অধ্যক্ষ তার ভাগ্নেকে দিয়ে করাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে সংবাদ সম্মেলন আগেরদিন বিক্ষুব্ধ এলাকাবাসী কলেজ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন বলে জানা গেছে।

 

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার। তিনি সাংবাদিকদের বলেন, “কলেজ ম্যানেজিং কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই একটি পক্ষ আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে।”

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/