• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র  নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক

ঝালকাঠির সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবো: জীবা আমীনা খান এমপি 

Reporter Name / ২৩১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মাসুম খান, ঝালকাঠি: সংরক্ষিত নারী সংসদ সদস্য জীবা আমীনা খান এমপি বলেছেন ঝালকাঠির সমস্যাসমূহ চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করবো। ঝালকাঠির নদী ভাঙ্গন, বেড়ীবাঁধ নির্মাণ, আধুনিক ওয়েষ্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ডাম্পিং স্টেশন নির্মাণ, হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসার ও উন্নয়ন, রাস্তা ঘাট নির্মাণ ও সম্প্রসারণ, সুগন্ধা নদী পারাপারের জন্য ব্রিজ নির্মাণ ও অবহেলিত এলাকার উন্নয়নের জন্য তিনি পরিকল্পনা মাফিক কাজ করার উদ্যোগ গ্রহণ করেছেন। এব্যাপারে তিনি সাংবাদিকদের পরামর্শ ও প্রচার প্রচারণার মাধ্যমে সহযোগিতার আহ্বান জানান। তিনি আরো বলেন, ঝালকাঠি বাসীর গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা করা হবে।

১৫ মে শুক্রবার রাতে ঝালকাঠি সার্কিট হাউসে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা কর্ণেল মোস্তাফিজুর রহমান, দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি আল আমিন তালুকদার, দৈনিক গাউছিয়া পত্রিকা সম্পাদক আলোক সাহা, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক দিবস তালুকদার, নারী সাংবাদিক বীথি বনিক শর্মা, শফিকুল ইসলাম হিরু প্রমুখ।

সংসদ সদস্য জীবা আমীনা খান তার ব্যক্তিগত ফান্ড থেকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কিনে দেয়ার ঘোষণা করেন। এবং ঝালকাঠি সদর হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করবেন বলে সাংবাদিকদের জানান।

শনিবার সকালে তিনি ঝালকাঠির সুগন্ধা নদীতে ব্রিজ নির্মাণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

জেলা পরিষদ প্রশাসক এডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, মাননীয় সংসদ সদস্য জীবা আমীনা খান এমপিদের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনিও অন্যান্য এমপিদের ন্যায় সকল প্রক্রিয়া সম্পন্ন করে এমপি হতে হয়েছে। তিনিও একজন নির্বাচিত এমপি। ঝালকাঠি বাসী তার মত একজন সংসদ সদস্য পেয়ে গর্বিত। তাঁর মাধ্যমে ঝালকাঠিতে অনেক উন্নয়ন কাজ সম্পাদন হবে বলে আমরা প্রত্যাশা করছি।

মতবিনিময় শেষে সার্কিট হাউজ ডাইনিংয়ে সাংবাদিকদের নৈশভোজের আয়োজন করা হয়।

ছবির ক্যাপশন: সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জীবা আমীনা খান এমপি।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/