• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র  নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা, বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ

ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন

Reporter Name / ২০৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (১৫ মে) বিকেলে ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও নেতাকর্মীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন উপস্থিত জনতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলী আসগর ফকির।

বক্তারা বলেন, শিক্ষা উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন চান, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সাবেক ছাত্রদল সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, শহর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেন স্থানীয়রা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/