• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র  নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| এতে সভাপতিত্ব করেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো: সোহরাব হোসেন| অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরণ হালদার, আলোচনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান মাষ্টার, জেএসডি নেতা মো: মিজান তালুকদার, মো: গোফরান, সঞ্জয় কুমার শীলসহ দলীয় নেতৃবৃন্দ| সভাপতির ভাষনে আলহাজ্ব মো: সোহরাব হোসেন বলেন, ১৮৮৬ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ৮ ঘন্টা শ্রমের দাবীতে শ্রমিক আন্দোলন করেছিলেন| ওই দিন ১১ জন শ্রমিক মৃত্যুবরণ করেন| তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিবছর ১ম শ্রমিক দিবস পালন করে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে|তিনি আরও বলেন, আমরা শ্রমিকদের পাশে অতীতে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো| সভাপতি আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন|

এছাড়াও ঝালকাঠিতে সরকারী ও বেসরকারীভাবে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করা হয়েছে| জেলা বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দল এবং কৃষক দল জেলা ও উপজেলা শাখার আয়োজনে ভিন্ন ভিন্নভাবে আলোচনাসভা ও রেলি আয়োজন করেছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/