• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী মুবিনকে ঘিরে জনতার উচ্ছ্বাস প্রশাসনের হস্তক্ষেপে ঝালকাঠির ঐতিহ্যবাহী বারোচালা ভাঙার কাজ স্থগিত ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান  অপ-সাংবাদিকতা প্রতিরোধে পুলিশ সুপারের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সম্পাদকদের মতবিনিময় ঝালকাঠির ভীমরুলী বাজার কমিটির সভাপতি পুলকের বিরুদ্ধে অপ্রচার, থানায় জিডি পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের খাল নেই, তবুও কোটি টাকার সেতু: অপচয়ের অভিযোগ, বিপাকে কয়েকটি পরিবার মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ  ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের গ্রুপ সভাপতি ও আরএসএলদের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি

সৌদি নেতৃত্বের প্রতি সংহতি ঢাকার

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

(বাসস) : চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরবের প্রতি সংহতির বার্তা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অর্থনীতি ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

 

আজ রিয়াদে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজির সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

 

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনকারী হুমায়ুন কবির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর পাঠানো সংহতির বার্তা হস্তান্তর করেন।

 

উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে রয়েছে।

 

তিনি অর্থনীতি ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার ব্যাপারেও বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

 

হুমায়ুন কবির আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

 

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি দূতকে স্বাগত জানান এবং এই সংকটময় সময়ে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/