• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন

রাজাপুরে চাঁদার টাকা না পেয়ে অটোচালককে মারধর,যুবক আটক 

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

 

রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক অটোচালক ও তার পরিবারের সদস্যদের মারধর ও তাদের মুদি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ আলগী আকন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় স্থানীয়রা শান্ত সিকদার (২৩) নামের এক যুবককে বেধে রেখে পুলিশে সোপর্দ করেছে। শান্ত সিকদার রাজাপুর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড এর বাসিন্দা প্রবাসী আসলাম সিকদারের ছেলে।

 

ভুক্তভোগী ও জানীয়রা জানায়, শান্ত (২৩) দীর্ঘদিন ধরে ইজিবাইক চালক মিঠু (২০), তারেক (২২) ও মিলন (২১)-এর কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

চাহিদামতো চাঁদার টাকা না দিতে পারলে মারধর করা হতো।এ বিষয়ে কিছুদিন আগে সেনাবাহিনীর কাছে অভিযোগ দেয় ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মিঠু জানান, তার কাছে আট হাজার টাকা চাদা দাবি করে শান্ত । তিনি পাঁচ হাজার টাকা দেওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাকি টাকার বিনিময়ে নিয়ে যায়। কিছু দিন পরে এসে বলে ফোনটি বিক্রি করতে পারিনায়, বাকি তিন হাজার টাকা এখনি দিতে হবে। তখন মিঠু দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রামদা হাতে নিয়ে মিঠুকে মারধর করে। এ সময় আকলিমা বেগম (৫০) বাধা দিলে তার মুদি দোকানের মালামাল মাটিতে ফেলে ভাঙচুর করে শান্ত।পরে স্থানীয়রা শান্ত সিকদার নামের ওই যুবককে দোকানের বেঞ্চের সাথে দড়ি দিয়ে বেধে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শান্তকে গ্রেফতার করে।

 

এ বিষয়ে রাজাপুর থানার এসআই মো.আরিফ জানান,আটককৃত শান্ত সিকদার’কে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/