• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

 

প্রতিবেদক, ঝালকাঠি |

ঝালকাঠির নলছিটি উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (২৪ জুন ২০২৬) রাত ৮টা ১০ মিনিটের দিকে নলছিটি থানাধীন কালিজিরা ব্রিজের পশ্চিম পাশে নতুন বাসস্ট্যান্ডের বিপরীতে অবস্থিত আব্দুল্লাহর চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঝালকাঠির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১ হাজার গ্রাম (১ কেজি) গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—

মো. বাবুল সিকদার (৫৩), পিতা: মৃত মোসলেম সিকদার।

মো. আরিফ সিকদার (২৮), পিতা: মো. ইসরাফিল সিকদার।

তারা উভয়েই ঝালকাঠি সদর উপজেলার পারকিফাইত নগর, উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা ১ কেজি গাঁজা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/