• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিরোধ ও বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার শ্রীপুরে দুর্ধর্ষ তাণ্ডব: হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানি, ঘর লুটপাটের পর প্রতিপক্ষের ‘আগুন নাটক’!

ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

 

 

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি |

ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অ্যাডভোকেট আল আমিনকে সংবর্ধনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন বলেন, “নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের হারানো গৌরব, সুনাম ও শিক্ষার মান পুনরুদ্ধারে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে আবারও তার পূর্বের ঐতিহ্য ও মর্যাদার স্থানে ফিরিয়ে আনা হবে।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান, সাধারণ সম্পাদক সোহেল মুন্সী, সহ-সভাপতি আব্দুল সালাম, উপজেলা যুব নেতা মো. মাহাবুবুল ইসলাম সবুজ, ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান কবির মৃধা, যুবদল নেতা ইমরান সজল, জেলা ছাত্রনেতা আবির লস্কর, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, নথুল্লাবাদ ইউনিয়ন ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আনিস তালুকদার এবং শ্রমিক আন্দোলনের সভাপতি মো. মনিরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা তাদের বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, অ্যাডভোকেট আল আমিনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/