• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন

বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন।

 

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 

এর আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

 

চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস শীর্ষক এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

 

সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশগ্রহণ করেন।

 

আয়োজকদের তথ্যমতে, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, একাডেমিক এবং গণমাধ্যম অঙ্গনের এক হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি এবারের সম্মেলনে যোগ দেন।

 

সরকারি সূত্রগুলো বলছে, গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক পর্যায়ের বিভিন্ন সেরা অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

 

প্রধানমন্ত্রী গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান। সফরকালে তার একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/