• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন

ঝালকাঠির কল্যাণকাঠিতে দুই মামলার আসামী মুন্না গ্রেফতার

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের কল্যাণকাঠি গ্রামে দুই মামলার আসামী রাতুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে ঝালকাঠি থানা পুলিশ। ২ ফেব্রুয়ারী সোমবার বিকালে কল্যাণকাঠি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে সদর থানার এসআই মো: রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে আসামী মুন্নাকে গ্রেফতার করে। মুন্নার নামে এবছর ৮ ফেব্রুয়ারী দ্রুত বিচার আইনে চাঁদা দাবী মামলা নং ০৫ এবং গত বছর ৭ ডিসেম্বর প্যানেলকোড পিসি ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩০৭/ ৩৮০/ ৫০৬/৩৪ ধারায় মামলা রুজু হয়, মামলা নং ৭। সে এজাহার নামীয় পলাতক আসামী। এলাকাবাসী সূত্রে জানা যায়, ‘রাতুল ইসলাম মুন্না ওই এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বহু অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে বলে সূত্রটি জানায়। ’

ঝালকাঠি সদর থানার এসআই রিয়াজুল ইসলাম বলেন, একাধিক মামলার পলাতক আসামী রাতুল ইসলাম মুন্নাকে অভিযান পরিচালনা করে সোমবার বিকালে আটক করা হয়েছে। আটকের পর সে অসুস্থতাবোধ করলে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সুস্থ্য হলে মঙ্গলবার আসামী মুন্নাকে আদালতে সোপর্দ করা হবে।” ######


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/