• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী  রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বিকেলে বসছে ঝালকাঠিতে বিএনপি বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

ঝালকাঠির দুই আসনে ধানের শীষের বিজয়

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির চারটি উপজেলা নিয়ে গঠিত দুইটি সংসদীয় আসন ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঠালিয়া) এবং ঝালকাঠি-২ (সদর ও নলছিটি)। বেসরকারিভাবে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনিযায়ী

উভয় আসনেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।

জেলা নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুটি আসন মিলিয়ে শতকরা হারে মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ।

 

ঝালকাঠি-১ আসন:

রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। ফলে ৬ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রফিকুল ইসলাম জামাল।

 

রাষ্ট্রসংস্কার সিদ্ধান্তে এ আসনে “হ্যাঁ” ভোট পড়েছে ৯১ হাজার ২৮৬টি এবং “না” ভোট পড়েছে ২৯ হাজার ৫৯১টি।

 

ঝালকাঠি-২ আসন:

সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস. এম. নেয়ামুল করিম পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। এ আসনে ৪৩ হাজার ২৯৫ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

 

রাষ্ট্রসংস্কার সিদ্ধান্তে ঝালকাঠি-২ আসনে “হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭টি এবং “না” ভোট পড়েছে ৫৩ হাজার ৮৯০টি।

 

দুই আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/