• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বিনয়কাঠী ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি মেঘনা ডিপোতে গ্যাস ও জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

রাজারহাটে ভোট দিতে এসে বিপাকে নারী ভোটার,জাল ভোটের অভিযোগ

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

 

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি কুড়িগ্রাম-২ আসনের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে রাজারহাট কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।

 

ভোটারদের অভিযোগ, কেন্দ্রের ৫১৫ সিরিয়ালের একটি ভোট আগেই প্রদান করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় কেন্দ্রে কিছুসময় উত্তেজনা সৃষ্টি হয়।

 

ভুক্তভোগী ভোটার মাসুমা খাতুন বলেন, দুপুরে আমি এসে সিরিয়াল দিলে তারা জানায় আমার ভোট দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি তো ভোটই দেইনি। তাহলে আমার ভোট কীভাবে হয়ে গেল? আমি আমার ভোট দিতে চাই।

 

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এটিএম রিয়াসাত আজিম বলেন, আমরা ক্রমিক নম্বর অনুযায়ী ভোটারদের ভোট দিতে দেই। ছবি মিলিয়ে এবং বাবা-মায়ের নাম যাচাই করে ভোট দেওয়া হয়। এখন তিনি এসে বলছেন তিনি ভোট দেননি। বাইরে কয়েকজন হাঙ্গামা করছিলেন এবং ওই মহিলা বলছেন তিনি ভোট দেবেন।

 

তিনি আরও জানান,এ ধরনের ঘটনা প্রার্থীদের এজেন্টদের অবহেলার কারণেও ঘটতে পারে, কারণ ভোটারের পরিচয় শনাক্তকরণে তারাও ভূমিকা রাখেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/