• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

Reporter Name / ২৮৩ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

 

মাসুম খান ঝালকাঠি প্রতিনিধি\ ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশায় ও বাসন্ডা ইউনিয়নের আগরপাশায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারী) বিকালে মোবাইল কোর্টে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় বাসন্ডা ইউনিয়নের আগরপাশা এলাকার  দেলোয়ার হোসেনের পুত্র ব্যবসায়ী আরাফাত রহমান নাবিলকে ৮০ হাজার ও বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা এলাকার মজিবর রহমানের পুত্র মশিউর রহমানকে ৭০ হাজার সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান বলেন, স্থানীয় লোকের গোপন সংবাদের ভিত্তিতে  সরকারী “খ” তফসিলের জমি থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলন করার প্রমান পাওয়ার  অপরাধে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় জরিমানা করা হয়েছে।  পরিবেশ ও জনজীবনে বিরুপ প্রভাব পড়ায় এ ধরনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়াও উর্বর ভুমির মালিকদের জমির মাটি বিক্রি না করার জন্যে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/