• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র  নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান নাশকতার মামলায় জামিন পেলেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

হাদির খুনিরা যদি দেশের বাইরেও পালিয়ে থাকে, তাদের খুঁজে বের করে আনা হবে : নৌ পরিবহন উপদেষ্টা

Reporter Name / ২৮৬ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

 

মাসুম খান ঝালকাঠি :

 

হাদির খুনিরা যদি দেশের বাইরেও পালিয়ে থাকে, তাদের খুঁজে বের করে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদের মুখোস উন্মোচিত করা হবে। এ মাসের মাঝামাঝি সময়েই পুরো বিষয়টি সবার সামনে জানানো হবে। শুক্রবার(০২ জানুয়ারি )বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি লঞ্চ ঘাট’ নামকরণের ফলক উন্মেচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, হাদির নাম এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তাঁর নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই পৃথিবী যতদিন থাকবে, বিল্পবীদের নাম যদদিন থাকবে, ততদিন হাদিকে মানুষ মনে রাখবে। যেহেতু হাদি নলছিটির সন্তান, তাই তাঁর জন্মস্থানের লঞ্চঘাটটির নাম তাঁর নামে করা হয়েছে। এটা স্থানীয়দের দাবি ছিল।

 

নৌ পরিবহন উপদেষ্টা ডা. এম সাখাওয়াতের সঙ্গে ছিলেন হাদির বোন মাছুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন, জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সন্তান সেলিমের বাবা সুলতান হোসেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল করিম, বিএডব্লিটিএ’র পরিচালক (বরিশাল) আমজাদ হোসেন, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব ওওসি আরিফুল আলম।

 

 

এদিকে নৌ উপদেষ্টার সামনেই হাদি হত্যার বিচারের দাবিতে ব্যানার নিয়ে তাঁর সহকর্মী, প্রতিবেশী ও স্থানীয় যুবকরা বিক্ষোভ করে। পরে বিচারের আশ্বাস দিয়ে নৌ উপদেষ্টা তাদের শান্ত করেন।

 

 

পরে শরীফ ওসমনা বিন হাদির বোন মাছুমা হাদি সাংবাদিকদের বলেন, হাদির মাথায় গুলি মানে, সমগ্র বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর গুলি চালানো হয়েছে। আমি এ হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত সকলের বিচার চাই। যারা হত্যার পেছনে ছিল, তাদেরও জনসম্মুখে বিচার করতে হবে। হাদির বলে যাওয়া কথাগুলোর গুরুত্ব দিয়ে এ দেশের রাজনীতিবিদদের আগামীতে দেশ পরিচালনা করতে হবে বলেও তিনি দাবি করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/