• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পালিত হ‌লো জগন্নাথ দেবের রথযাত্রা ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, ঝালকাঠি সদরে উত্তেজনা নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ

ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন মনোনয়ন পত্র উত্তোলন 

Reporter Name / ৩৪২ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু:

 

ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন গত ২৮ ডিসেম্বর ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

 

মনোনয়ন পত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্র গড়ে তুলতে জনগণের সর্বাত্মক সহযোগিতা অপরিহার্য। এ লক্ষ্যে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের ভোটারদের ঈগল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. জামাল হোসেন হাওলাদার, জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম বশির, জেলা এবি শ্রমিক পার্টির সদস্য সচিব মো. রেজাউল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল আসোসিয়েসন অব বাংলাদেশে (পুনাব)- এর সাংগঠনিক সম্পাদক, শেখ মেহেদী হাসান সহ চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র জনতা।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/