• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌরসভার নবাগত প্রশাসকের দায়িত্বভার পেলেন জুলিয়া সুকায়না  কেওড়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গাভারামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার ঝালকাঠিতে চেক জালিয়াতির অভিযোগে সাংবাদিক বশির খলিফার নামে মামলা গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইউনিয়ন কৃষক দলের দোয়া মোনাজাত

Reporter Name / ৩২৭ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বাদ মাগরিব স্থানীয় গুহদেরহাট বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আলম ডাকুয়া।

 

দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঝালকাঠি জেলা সভাপতি তকদির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ হুমায়ুন কবির, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মৎস্য বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন সেক্রেটারি মোঃ হানিফ হাওলাদার, কৃষক দল নেতা দেলাওয়ার হোসেন, মোঃ: দুলাল, বিএনপি নেতা শরীফ সুমন, রিয়াজ মুন্সি, মোঃ সোহেল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ কবির হাওলাদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক অবিচল সংগ্রামী নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। নেতৃবৃন্দ দেশবাসীর কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।

 

দোয়া মোনাজাত অনুষ্ঠানে গাভারামচন্দ্রপুর ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/