• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ঝালকাঠিস্থ জবিয়ান ফোরামের ঈদ পুনর্মিলনী  রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল শিশু রামিসা হত্যাকাণ্ড: আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বিকেলে বসছে ঝালকাঠিতে বিএনপি বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন এ্যাড. শাহাদাত হোসেন

ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতা কারাগারে 

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর ) দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন।

 

কারাগারে প্রেরণ করা নেতৃবৃন্দরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীর সদস্য মাহবুবার রহমান তালুকদার।

 

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ ৫৯ নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

 

এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় শহরের ইউসুফ কমিশনার সড়কের তৎকালীন জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরে ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে আসামিরা ভাঙচুর করেন।

 

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন বলেন, মাননীয় হাইকোর্ট বিভাগের ছয় সপ্তাহের জামিন শেষে আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/