• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌরসভার নবাগত প্রশাসকের দায়িত্বভার পেলেন জুলিয়া সুকায়না  কেওড়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গাভারামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার ঝালকাঠিতে চেক জালিয়াতির অভিযোগে সাংবাদিক বশির খলিফার নামে মামলা গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন

৫ দফা দাবিতে ঝালকাঠিতে জামায়াতের মানববন্ধন 

Reporter Name / ১৮৬ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার উদ্যোগ একটি দলের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা। তারা অভিযোগ করেন, সরকার একতরফা নির্বাচনের পথে হাটছে। নভেম্বর মাসে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

 

সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, গণমানুষের পাঁচ দফা দাবি মেনে নিলে জাতি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পাবে। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতির মঙ্গল হবে বলেও মন্তব্য করেন তারা।

 

জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, তৃতীয় দফায় আমরা পিআর পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করছি। সরকার যদি এই দাবিগুলো উপেক্ষা করে, তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি এসএম ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/