• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

বন্দরে পুলিশের এসআইয়ের উপর হামলায় আরও ৬ গ্রেফতার — মোট আটক ২৪ জন।

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি:

 

চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ওপর হামলার ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতার সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

 

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইরান বাদশা (২৪), নুরুল ফায়েজ পিয়াল ওরফে নুরাল ফায়েজ পিয়াল (২৮), মোঃ জোবায়ের আহমেদ নিরব (২৩), মোঃ ফয়সাল (২২), মনির হোসেন (২৪) এবং মোঃ সাহেদ (১৮)।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি জানান, “পুলিশের কর্তব্য কাজে বাধা এবং পুলিশ সদস্যকে আঘাত করার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তকৃত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিনই অভিযান চালিয়ে প্রথম দফায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। আজকের অভিযানে আরও ৬ জন ধরা পড়ায় গ্রেফতার মোট সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

 

স্থানীয়রা জানান, হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

 

উল্লেখ্য, গত সপ্তাহে বন্দর থানার আওতাধীন এলাকায় পুলিশের এসআই কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হন। ওই ঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/