• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
দুঃসময়ের ত্যাগই আসল পরিচয়—মির্জা শাকিলের বার্তা: “যারা কঠিন সময়ে দলের পাশে ছিল, তারাই পাবে নেতৃত্ব; ছাত্রদলে হাইব্রিডের কোনো জায়গা নেই।” লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস গাভা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অভিভাবকের উপর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী প্রহারে‌র অভিযোগ  এমপি’র নির্দেশনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন দিগন্ত নুরুল আলম নান্নু ভাই শীঘ্রই ঝালকাঠি জেলা বিএনপি ঢেলে সাজানো হবে: রফিকুল ইসলাম জামাল এমপি  আশুলিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের

ঈদুল আযহায় শিশু শিল্পী আলেসা’র চমক “বুক ভরে নিঃশ্বাস নাও”

Reporter Name / ৭৫৬ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫

আবুল বাশার জীবন : পবিত্র ঈদুল আযহায় “বুক ভরে নিঃশ্বাস নাও” নাটকে অভিনয়ের চমক দেখাবে শিশু শিল্পী আলেসা হোসেন। নাটকটিতে অন্ধের চরিত্রে অভিনয় করেছে উদীয়মান এই শিশু শিল্পী।
নাটকটির পরিচালক-তন্ময় পারভেজ, প্রযোজক- মাবরুর রশীদ বান্নাহ।
প্রোডাকশন হাউস- আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি (UCF), নির্বাহী প্রযোজক-মেহেদী হাসান

অভিনয়ে- খায়রুল বাসার, সারা আলম, ক্রিশ্চিয়ানো, তন্ময়, আলেসা হোসেন, বাঁধন খান, সোহাগ চক্রবর্তী প্রমূখ।

কাস্টিং ডিরেক্টর- মাজহারুল ইসলাম, সম্পাদক- সাইফ শিহাব।

২য় শ্রেনীতে পড়া ৯ বছরের এই শিশু শিল্পী আলেসা ইতিপূর্বে টগর সিনেমায় অভিনয় করে তুলে ধরেছে তার এক অভাবনীয় প্রতিভা।

শিশু শিল্পী আলেসা হোসেন মডেল অভিনেত্রী ও ভালো মানুষ হতে চায়। বাংলাদেশ এলিমেন্টটারি স্কুলে ২য় শ্রেণিতে পড়ছে। ৯ বছর বয়েসা আলেসা এরই মধ্যে ফ্যাশন জগতে শিশু মডেল হিসেবে পেয়েছে বেশ পরিচিতি।
শিশু শিল্পী হিসেবে পেয়েছেন একাধিক এ্যাওয়ার্ড। পেয়েছেন অনেক প্রবীণ জীবন্ত কিংবদন্তি অভিনেতা ও অভিনেত্রীর সান্নিধ্য। তাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে চায় এই শিশু শিল্পী।

আলেসা হোসেন জানায়, অনেকগুলো ফ্যাশন হাউজে শিশু মডেল হিসেবে কাজ করেছি। এর মধ্যে দেশীদশ, রং বাংলাদেশ, গ্রিফ-জি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা।
কিডস স্টার ও বিশ্বরঙ ফ্যাশন হাউজ, মডেল হাউজ থেকে নিয়মিত ফ্যাশন শো এবং ফটোশুটেও কাজ করি। এছাড়া কিছু টিভিসি, ওভিসি নাটকের কাজ করেছি, সুড়ঙ্গতেও কাজ করেছি। ছবি আঁকতে পছন্দ করি। এটা আমার শখ। ভবিষ্যতে আমি একজন ভালো মডেল, অভিনেত্রী ও সর্বোপরি ভালো মানুষ হতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/