মেহেদী হাসান,ঝালকাঠি:জাতীয় ক্রিকেটার তৌহিদুল ইসলাম রাসেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর এবং ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার অ্যাড হক কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল।
আজ ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত ও উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা নবমনোনীত বিসিবি কাউন্সিলর তৌহিদুল ইসলাম রাসেলকে এই সংবর্ধনা জানান। ক্রীড়াঙ্গনে তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে ঝালকাঠির ক্রীড়ামোদী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান।
এছাড়াও ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
হাদিসুর রহমান (সভাপতি, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল)
মেহেদী হাসান (সহ-সভাপতি, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল)
তুহিন মোল্লা (দপ্তর সম্পাদক, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল)
এ সময় ঝালকাঠি সরকারি কলেজের অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত থেকে ক্রিকেটার তৌহিদুল ইসলাম রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিসিবি’র কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাড হক কমিটির সদস্য হিসেবে তৌহিদুল ইসলাম রাসেল ঝালকাঠির স্থানীয় ক্রিকেটের মান উন্নয়ন এবং নতুন খেলোয়াড় তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সংবর্ধনা শেষে ক্রিকেটার রাসেল সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন,তিনি বলেন আমাকে সব সময় তোমাদের কাছে পাবে তোমাদের ব্যাট বল খেলার জন্য যা দরকার আমার সাথে যোগাযোগ করবে আমি আমার সাধ্য মত তোমাদের জন্য চেষ্টা করব তোমরা তোমাদের কলেজের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খেলা রাখবে এবং তোমাদের নিজ নিজ গ্রামে খেলার আয়োজন করবে আমি তোমাদের আমার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব।
https://slotbet.online/