• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ রিজার্ভ চুরি তদন্তে প্রকাশিত তথ্য সিআইডির নয় পুলিশের পোশাকে আবারও পরিবর্তন শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি: প্রধানমন্ত্রী ঝালকাঠী’র পোনাবালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিনের ব্যাপক গণসংযোগ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী: পিরোজপুরে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ   ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিসিবি’র কাউন্সিলর হওয়ায় ক্রিকেটার রাসেলকে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

রিজার্ভ চুরি তদন্তে প্রকাশিত তথ্য সিআইডির নয়

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত ও খসড়া চার্জশিট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে সিআইডির আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে বিবেচনা না করার।

 

শুক্রবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাতে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো সিআইডির কোনো কর্মকর্তা গণমাধ্যমকে দেননি।

 

তিনি বলেন, এ কারণে ওইসব তথ্য বা বক্তব্যকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার অনুরোধ জানানো হচ্ছে।

 

সিআইডি জানায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলাটি এখনও তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের পর সিআইডি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মামলার হালনাগাদ তথ্য জানাবে।

 

সংবাদ প্রকাশের ক্ষেত্রে সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অথবা মুখপাত্রের বক্তব্য অনুসরণ করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

সিআইডি আরও বলেছে, পেশাদারিত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/