• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ বুলেট ট্রেনে বেইজিংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ নলছিটির সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আল আমিন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

ঝালকাঠি জেলা রোভারের বিশেষ কাউন্সিল সভা-২০২৫

Reporter Name / ২৪৫ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ স্কাউট ঝালকাঠি জেলা রোভারের বিশেষ কাউন্সিলসভা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী ) জেলা প্রশাসক হলরুমে বিকাল ৩টায় জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউট আঞ্চলিক উপপরিচালক (বরিশাল) মো: ইকবাল হোসেন। বক্তব্য রাখেন পিরোজপুর রোভারের সহসভাপতি লুৎফর রহমান, বাংলাদেশ স্কাউট সহকারী লিডার ট্রেইনার রুবিনা আক্তার প্রমুখ। সভায় ৩ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি নির্বাচিত হয়। সহ-সভাপতি পদে সরকারী প্রতিষ্ঠান থেকে ২জন ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে ২জন ও মুক্ত দল থেকে ১জনসহ মোট ৫জন ও নির্বাচিত করা হয়েছে। সরকারী কলেজের ২ জন হলেন, ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ, ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ। বেসরকারী কলেজের ২জন হলেন, ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং মুক্ত দল থেকে মো; মাইনুল হাসান মৃধা। গ্রুপ কমিটির সভাপতি সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সুগন্ধা মুক্ত দলের এ.কে.এম শরীফুল হাসান। কমিশনার নির্বাচিত হয়েছেন জেড এ ভুট্টো কলেজের অধ্যক্ষ আইয়ূব আলী তালুকদার, কোষাধ্যক্ষ পদে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র ইন্স ট্রাক্টর মো: হুমায়ূন কবীর, সম্পাদক পদে হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মো: মাসুম, যুগ্ম সম্পাদক পদে মুক্ত দলের এসএম রেজাউল করিম। রোভার প্রতিনিধি পদে রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ মুক্ত দলের রিয়াজুল ইসলাম বাচ্চু ও ঝালকাঠি টেকনিক্যাল কলেজের প্রভাষক রনি আফরোজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/