• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলায় লোক সংস্কৃতি চর্চায় জহিরগীতি’র অবিচ্ছিন্ন অংশ বাউল ছালমা  পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল  কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ঝালকাঠি বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মালদ্বীপে এসএসপি’র উদ্যোগে প্রবাসী সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেকের সফল অভিযান: সৌদি আরবগামী যাত্রীর লাগেজ থেকে ৪,৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন মানবিক পুলিশ অফিসার এসআই শফিকুল ইসলাম

Reporter Name / ৪১৯ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

মোশাররফ হোসাইন রাজু : বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স লাউঞ্জে”দেশে শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের করণীয়”য শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পাণি সম্পদ মন্ত্রণালয়ের কেবিনেট মন্ত্রী এম.নাজিমউদ্দিন আল আজাদ। প্রধান আলোচক ছিলেন দেশবরেণ্য কথা সাহিত্যিক ও সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঈন উদ্দিন কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর এবং বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক ও গবেষক ড. এমদাদুল হক খান।

অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক খবর জনতা পত্রিকার সহ সম্পাদক ও মানবাধিকার কর্মী মোঃ মোশাররফ হোসাইন রাজু। সভাপতিত্ব করেন সোশ্যাল জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ব্যারিস্টার রবিউল হোসেন রবি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টর বিগত আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে গেছে। এদেশের মিডিয়া তথা সংবাদপত্রের স্বাধীনতা ছিল না।বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষক আলেম-ওলামা ছাত্র জনতার বাক স্বাধীনতা ছিল না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাই এবং তাদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে প্রশাসনের সকল ক্ষেত্রে সংস্কার করে একটি সোনার বাংলাদেশ গড়তে হবে যেখানে থাকবে না কোন বৈষম্য।

বিশেষ অতিথি বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডঃ মোঃ মশিউর রহমান বলেন, নির্যাতিত নিপীড়িত দেশের গণমানুষের মুক্তির জন্য বৈষম্য বিরোধী একটি দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ ভাবে দেশপ্রেম নিয়ে বৈষম্য বিরোধী দেশ গড়ার জন্য এগিয়ে আসা। দেশের প্রতিটি সেক্টরে সকল বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে ।তাহলেই ছাত্র জনতার আত্মত্যাগের স্বপ্ন পূরণ হবে।

অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড ২০২৪” প্রদান করা হয় মানবিক পুলিশ অফিসার এবং ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির প্রতিষ্টাতা চেয়ারম্যান শফিকুল ইসলাম কে (উপ পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র), ভারপ্রাপ্ত ইনচার্জ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র শাহরাস্তি, চাঁদপুর)।

বিশিষ্ট মানবাধিকার কর্মী ও দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মোঃ সাইদুল হক, খায়রুল উম্মাহ ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড এর চেয়ারম্যান মুহাম্মাদ হারুনুর রশিদ,সিকদার ট্রেডিং কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন,আজ ট্রাভেলস এর সিইও আতাউর রহমান, ডিএমপি শেরে বাংলা নগর থানার এএসআই মোঃ আহসান হাবীব, ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ আব্দুল হাই ভূঁইয়া, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজ সেবক রাহেলা আক্তার ও আয়েশা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/