• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পৌরসভার নবাগত প্রশাসকের দায়িত্বভার পেলেন জুলিয়া সুকায়না  কেওড়া ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গাভারামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার ঝালকাঠিতে চেক জালিয়াতির অভিযোগে সাংবাদিক বশির খলিফার নামে মামলা গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সহকারী অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন

সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে নড়াইলের কলোড়া ইউনিয়নের ২৪ টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ

Reporter Name / ৩৫১ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

খন্দকার আছিফুর রহমান তোতা : সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে নড়াইলের কলোড়া ইউনিয়নের ২৪ টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার বিকাল ৩টায় নড়াইল জেলার সদর থানাধীন ৮নং কলোড়া ইউনিয়নের ২৪ টি পূজা মন্দিরে উক্ত আর্থিক অনুদান এবং মিষ্টান্ন বিতরণ করা হয়।

দানশীল ব্যক্তিত্ব সৌদি প্রবাসী বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষ থেকে প্রদানকৃত অনুদানের অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ৮নং কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কার বিশ্বাস, সাবেক ইউনিয়ন বিএনপি নেতা মরহুম মফিজুর ইসলামের স্ত্রী (সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার) মঞ্জুরা বেগম, ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল বিশ্বাস, ইউনিয়ন যুবদল নেতা ইমরান সিকদার এবং কলোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ।
এছাড়াও কলোড়া ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসাধারণের ভাষ্যমতে, রবি বিশ্বাস একজন দানশীল মানবতার ফেরিওয়ালার নাম। গরীব-অসহায় মানুষের নানাবিধ সমস্যা নিয়ে তার পর্যন্ত পৌঁছালে তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। অসুস্থ ও কঠিন রোগে আক্রান্ত অসহায় মানুষগুলোকে তাকে জানানো মাত্রই চিকিৎসার ব্যবস্থা, অর্থ-ওষুধ সহ সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকে চলেছেন সর্বদা।
ধর্মীয় কাজে তার রয়েছে দুটো প্রসারিত সহযোগিতার হাত। মসজিদ-মাদ্রাসাও এতিমখানায় বছরের পর বছর ধরে আর্থিক সহযোগিতা করেছেন।
ভিন্ন ধর্মাবলম্বী মানুষকেও সহযোগিতা করতে কখনো তার হাত থামেনি। বিভিন্ন মন্দিরের কাজের জন্যও দিয়েছেন অর্থের যোগান।

এমন কোন সামাজিক কর্মকাণ্ড নাই যেখানে তিনি সাহায্যের হাত বাড়াননি।
সকল সামাজিক কর্মকান্ডে রয়েছে তার অবদানের একটা অংশ।

রবি বিশ্বাস একজন সৌদি প্রবাসী হয়েও তিনি একজন নিরহংকারী দানশীল মানুষ। অতি পরিশ্রমে উপার্জন করা অর্থের একটি অংশ মানবসেবা-সামাজিক কর্মকাণ্ড এবং ধর্মীয় কাজে ব্যয় করে থাকেন।
যার ধারাবাহিকতায় আজও হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ ইউনিয়নের ২৪ টি পূজা মন্ডপে প্রতিনিধির মাধ্যমে অনুদান হিসেবে নগর অর্থ ও মিষ্টি বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/