• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আল-আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইস্টিটিউট এর আয়োজনে ঝালকাঠিতে এন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপেনিং সিরোমনি ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে গুরুত্বপূর্ণ পদে ঝালকাঠির পাঁচ নেতা নথুল্লাবাদ ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আল আমিন বরিশালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব, বৃত্তি পেল জিলা স্কুলের শিক্ষার্থী কাজী সালমান ঝালকাঠিতে পিছিয়ে পড়া ছয় পরিবার পেল অটোরিকশা, স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বিনয়কাঠী ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার ঝালকাঠি মেঘনা ডিপোতে গ্যাস ও জ্বালানি বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠি সদর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

শ্রীলংকা-ইংল্যান্ড: রুটের রেকর্ড ছোঁয়া সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের

Reporter Name / ৮১৮ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ব্যাটার জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো স্বাগতিক ইংল্যান্ড। রুটের ১৪৩ রানের উপর ভর করে প্রথম দিন শেষে ৮৮ ওভারে ৭ উইকেটে ৩৫৮ রান করেছে ইংলিশরা। টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ শতকে সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুকের পাশে বসলেন রুট।

লর্ডসে গতকাল শুরু হওয়া টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার ড্যান লরেন্স ৯ ও ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ ১ রানে আউট হন। এক প্রান্ত আগলে রানের চাকা সচল রেখে ৪০ রানে ফিরেন আরেক ওপেনার বেন ডাকেট।
দলীয় ৮২ রানে ডাকেট ফেরার পর মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে ছোট-ছোট জুটি গড়েন রুট। হ্যারি ব্রুকের সাথে ৪৮ ও জেমি স্মিথকে নিয়ে ৬২ রান যোগ করেন রুট। ব্রুক ৩৩ ও স্মিথ ২১ রানে আউট হন।
সপ্তম উইকেটে গাস অ্যাটকিনসনকে নিয়ে ১১১ বলে ৯২ রানের জুটিতে দলের রান ৩শ পার করেন রুট। এই জুটিতেই ১৪৫তম টেস্টে ৩৩তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রুট। শেষ পর্যন্ত শ্রীলংকার পেসার মিলান রতœানায়েকের বলে শিকার হন ১৮টি চারে ২০৬ বলে ১৪৩ রান করা রুট।
দিন শেষে অ্যাটকিনসন ৭৪ ও ম্যাথু পটস ২০ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার আসিথা ফার্নান্দো, রতœানায়েকে ও লাহিরু কুমারা ২টি করে উইকেট নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/