• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা বাড়ল ভোজ্যতেলের দাম দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী  বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠির রাজাপুরে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত ঝালকাঠিতে মালবাহী অবৈধ ট্রলির দৌরাত্ম্য দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সরকারি খরচে ন্যায়বিচারের দুয়ার খুলছে: ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ​

রামপালে রেমালে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে আমন বীজ ও সার বিতরণ

Reporter Name / ৪০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি বাগেরহাট প্রতিনিধি : রামপালে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি মৌসুমে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। ওই সময় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম জানান, চলতি অর্থ বৎসরে প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষককে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এ ছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষকের মাঝে একইভাবে বীজ ও সার বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় এ উপজেলায় সর্বমোট ২৭ টন বীজ, ৫৪ টন ডিএপি সার ও ৫৪ টন এমওপি সারসহ মোট ১০৮ টন সার বিতরণ করা হয় বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আবহাওয়া গত বছরের মত অনুকূলে থাকলে আমন ফলনের আবাদ বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/