• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক বেহাল, খানাখন্দে ঝুঁকি নিয়ে চলে মানুষ নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র  নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান

বাইডেন-ট্রাম্প বিতর্কের শ্রোতা ২০২০ থেকে ব্যাপক হ্রাস পেয়েছে

Reporter Name / ৪২৫ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্কটি বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্ত চ্যানেলে ৪৭.৯ মিলিয়ন দর্শক আকর্ষণ করেছে, যা ২০২০ সালের চেয়ে ব্যাপক কম। সিএনএন এ কথা জানিয়েছে।
সিএনএন এই বিতর্কের আয়োজন করে এবং এর দু’জন বিখ্যাত সাংবাদিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর এই দুই প্রার্থীর প্রথমবারের উপস্থাপিত বিকর্ত ৭৩.১ মিলিয়ন দর্শক দেখেছে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কটি ৬৩ মিলিয়ন দর্শক প্রত্যক্ষ করেছে।
এই উল্লেখযোগ্য সংখ্যক দর্শক হ্রাস পাওয়া সত্ত্বেও, বৃহস্পতিবারের লাইভ সম্প্রচারের দর্শক ছিল ক্রীড়া ইভেন্টের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর সবচেয়ে বেশি দর্শক আকর্ষণীয় ইভেন্ট। সিএনএন শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
ভিউয়ার রেটিং এজেন্সি নিলসেন শ্রোতাদের সংখ্যা সিএনএন-এর গণনার চেয়ে এক ধাপ বেশি,তাদের হিসাবে মার্কিন নেটওয়ার্ক জুড়ে এই দর্শক সংখ্যা ৫১.৩ মিলিয়ন।
বিতর্কের হোস্ট হিসাবে, সিএনএন এটিকে অন্যান্য চ্যানেলে সম্প্রচার করার প্রস্তাব দেয়, সিএনএন’র প্রতিদ্ব›দ্ধী ফক্স নিউজ সহ সমস্ত বড় আমেরিকান স্টেশনগুলো এটি সম্প্রচারে সম্মত হয়।
চ্যানেলের নিজস্ব পরিসংখ্যান অনুসারে,ফক্স নিউজের ৯ মিলিয়নেরও বেশি দর্শক সিএনএন-এ টিউন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/