• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বর্তমান শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে আছে : মির্জা ফখরুল

Reporter Name / ৪১১ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

খবর জনতা ডেস্ক:

বর্তমান শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে আছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা জনগণকে মিথ্যা কথা বলছে, মিথ্যা তথ্য দিচ্ছে, ডাটা দিচ্ছে। আওয়ামী শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে থাকতে চায়। তবে মিথ্যার ওপরে বেশিদিন টিকে থাকা যায় না।

বুধবার গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিকেলে গণফোরাম ও পিপলস পার্টির সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও গণফোরাম-পিপলস পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার টিকে থাকার জন্য সব অপকৌশল গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। গোটা রাষ্ট্রকে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে যেতে চায়। তারা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করেছে।

দেশের মানুষ চায় এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এমন মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যে নির্বাচন করেছে, সে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। জনগণ ভোট দেয়নি। জনগণ একটা নির্দিষ্ট সরকারের মাধ্যমে তাদের যে মতামত, সেটি তারা দিতে চায়।

সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় সন্ত্রাসী দিয়ে জোর করে ক্ষমতা দখল করে আছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ইতিহাস বলে এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কিছুদিন জনগণের কষ্ট হয়, সরকার সন্ত্রাস করে ভয়-ভীতি দেখিয়ে অনেক নির্যাতন করে তাদেরকে দমিয়ে রাখতে চায়। সচেতন সবাই বলছেন,‘এদেশে একটি মাফিয়া রাষ্ট্র কায়েম করা হয়েছে’। ক্ষমতায় টিকে রাখার জন্য সরকার নতুন নতুন কৌশল বের করে, কখনো দামি নির্বাচন, কখনো নিশিরাতে নির্বাচন, আবার কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে।

সামগ্রিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্ম পদ্ধতি অবলম্বন করার জন্যই আমরা আজ বৈঠকে বসেছি এমনটি জানান মির্জা ফখরুল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন ব্যবস্থা একটি উদাহরণ হচ্ছে, একটি রাষ্ট্রের যে কর্মকর্তা-কর্মচারীরা যে দলের ক্ষমতায় থাকে তাদের কথাই বলে। তারা সাধারণত বাংলাদেশকে প্রমোট করেন না, তারা ওই দলকে প্রমোট করেন। বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক যে করুণ অবস্থা তা এর জন্যই সৃষ্টি হয়েছে।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু‘সফর সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে ফখরুল বলেন, এ দেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মার্কিন তাদের অবস্থান অব্যাহত রেখেছে। নিরপেক্ষ নির্বাচনের পক্ষেই তারা কথা বলছেন। তারা তাদের যেগুলো প্রয়োজনীয়-উপকারী বিষয়গুলো নিয়েই কাজ করে যাচ্ছেন। তবে তারা এ দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/