• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক বেহাল, খানাখন্দে ঝুঁকি নিয়ে চলে মানুষ নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত নলছিটির সুবিদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ মোল্লাহাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল লতিফ মোল্লা: ‘জনগণের শাসক নয়, সেবক হতে চাই’ ঢাকায় চিকিৎসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; গুরুতর আহত কয়েকজনকে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রিতা কে নিয়ে ষড়যন্ত্র  নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় মল্লিক কামরুজ্জামান হিটু বায়োমেডিক্যাল গবেষণার জন্য BPA (Best Professional Award) এবং Star Excellence Award 2026 অর্জন করলেন ন্যানো গবেষক ড. আহ্সানুল কায়সার গোপালগঞ্জে বৃক্ষমেলা-২০২৬ শুরু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান

সীমার বিরুদ্ধে এবার ভারতের আদালতে পাকিস্তানি স্বামী

Reporter Name / ৫২০ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

খবর জনতা ডেস্ক:

প্রেমের টানে সন্তানদের নিয়ে ভারতে চলে এসেছেন পাকিস্তানি বধূ সীমা হায়দার। এরপর বিয়েও করেছেন ভারতীয় যুবক সচিন মীনাকে। কিন্তু সীমাকে ফেরত পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার পাকিস্তানি স্বামী। এবার ভারতের আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

সীমার পাকিস্তানি স্বামীর নাম গুলাম হায়দার। মোমিন মালিক নামে এক আইনজীবীর মাধ্যমে তিনি নয়ডার আদালতে মামলা করেছেন। সীমা ও তার বর্তমান স্বামী সচিন মীনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।

গুলামের আইনজীবী ১৫৬(৩) ধারায় মামলা করেছেন। এই ধারার মাধ্যমে তদন্তের নির্দেশ দেয়া যায়।

পাবজি খেলতে গিয়ে সচিনের সাথে পরিচয় হয়েছিল সীমার। এমনটাই দাবি করা হয়। এরপর সচিনের প্রেমে হাবুডুবু খান তিনি। এরপর পাকিস্তান থেকে ভারতে চলে আসার সিদ্ধান্ত। একেবারে চার সন্তানকে নিয়ে তিনি অবৈধ রুটে ভারতে চলে আসেন। তিনি সচিনকে বিয়েও করেন। কিন্তু সীমার সাবেক স্বামী ভারতের আইনজীবীর সাথে যোগাযোগ করেছিলেন। এবার মামলা করলেন তিনি।

তার আইনজীবীর দাবি, সীমা গুলামের কাছ থেকে ডিভোর্স না নিয়েই এসব করছেন। সেক্ষেত্রে যেহেতু ওই নারী ডিভোর্স নেননি সেক্ষেত্রে এই বিয়ে পুরো অবৈধ। এমনটাই দাবি করা হয়েছে।

ওই আইনজীবী আদালতে জানিয়েছেন, সীমা গুলাম হায়দারকে তার স্বামী হিসেবে উল্লেখ করেছিলেন জামিন পাওয়ার জন্য। তাকে যখন অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য গ্রেফতার করা হয়েছিল তখন তিনি এই দাবি করেছিলেন। আবার সেই সীমাই প্রকাশ্যে বলছেন সচিন তার স্বামী। এটা কিভাবে সম্ভব হতে পারে? কারণ তিনি তার আগের স্বামীর কাছ থেকে ডিভোর্স নেননি। তারপরেও কিভাবে তিনি ওই দাবি করতে পারেন!

ওই আইনজীবীর দাবি, ১৮ এপ্রিলের মধ্যে একটি রিপোর্ট জমা দেয়ার জন্য নয়ডার পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই নয়ডা পুলিশ হরিয়ানার বল্লভগড় থেকে সচিন ও সীমাকে গ্রেফতার করেছিল। ফরেনার্স অ্যাক্টের সেকশন ১৪ অনুসারে তাদের গ্রেফতার করা হয়েছিল। আইপিসি সেকশন ১২০ বি অনুসারে তাদের গ্রেফতার করা হয়েছিল। পরে ৭ জুলাই তারা জামিন পেয়েছিলেন।

এদিকে, সচিনের বাবাকেও পুলিশ গ্রেফতার করেছিল। পরে তিনি জামিনে ছাড়া পান।

গুলামের আইনজীবীর দাবি, সীমা আগের স্বামীর থেকে ডিভোর্স নেননি। তারপরেও তিনি সচিনের সাথে থাকেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/