• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত ঝালকাঠির তারুলী বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি মনোনয়ন  নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনায় ১১ দলীয় সমাবেশে শফিকুর রহমান জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন ত্যাগ, সাহসিকতা ও রাজনৈতিক দূরদর্শিতায় উজ্জ্বল এক নারী নেতৃত্ব ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পাথর ও ভারতীয় যন্ত্রাংশসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ রিজার্ভ চুরি তদন্তে প্রকাশিত তথ্য সিআইডির নয় পুলিশের পোশাকে আবারও পরিবর্তন

মালদ্বীপে এসএসপি’র উদ্যোগে প্রবাসী সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

Reporter Name / ২৬৯ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:

মালদ্বীপের রাজধানী মালে সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র উদ্যোগে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মালের স্টার-রেস্ট রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

ওয়ান নিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিকেশন অব বাংলাদেশের (কব) চেয়ারম্যান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কন্সুলার সহকারী এবাদ উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো. ফারুক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. কে এম হুরিয়া পারভীন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম ও স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অংশ নেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্য ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লিমিটেডের সিইও মাসুদুর রহমান, সাবেক এনবিএল কর্মকর্তা মো. কাশেদুল হক, হায়দার আলী সাবু, ড. মো. তজদিকুর রহমান ও ড. ইসরাত জাহান আলোসহ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মালদ্বীপে কর্মরত সাংবাদিকরা দেশ ও প্রবাসী কমিউনিটির মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি মো. ওমর ফারুক খোন্দকার, বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আবদুল মান্নান, আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের ও গণকণ্ঠের প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু। এছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন নিউজ টুয়েন্টি ফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/