ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার উদ্যোগে এক দায়িত্বশীল শিক্ষা শিবির শনিবার (২০ জুন) সকালে বাউকাঠি হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। শিবিরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন রাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-নলছিটি উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জননেতা শেখ নেয়ামুল করিম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক এবং জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বি. এম. আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা দায়িত্বশীলদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজ গঠনে ইসলামী মূল্যবোধ ও নেতৃত্বের ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলার আমীর মাওলানা মো. মনিরুজ্জামান তালুকদার। শিবিরটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
#
https://slotbet.online/