• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠির জীবা আমিন খান এমপি কে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা  এসএসপি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মিম আক্তার সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি ইথিওপিয়ার আহ্বান শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলা জুড়ে উচ্ছ্বাস  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন গৃহবধূর ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা  কমলাপুর রেলওয়ে স্টেশন এর প্রতিদিনের চিত্র সংরক্ষিত ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আলোচনা করতে চায় নতুন ইরানি নেতারা, আমি রাজি হয়েছি: ট্রাম্প

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার :

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যৌথ হামলা ‘সময়ের চেয়ে এগিয়ে’ চলছে বলে । এছাড়া এ সংঘাত বন্ধ হওয়া বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

স্থানীয় সময় রোববার (১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি সাংবাদিক জো কার্নেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

 

এদিকে দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, নতুন ইরানি নেতাদের সঙ্গে আলোচনায় রাজি তিনি।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সংশ্লিষ্ট দেশের (ইরান) নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী এবং তিনি তাতে সম্মতি দিয়েছেন।

 

দ্য আটলান্টিক ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, তারা আলোচনা করতে চায় এবং আমি তাতে রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।

 

ট্রাম্প আরও যোগ করেন,তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যা অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ ছিল, তা তাদের আরও আগেই দেওয়া উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।

 

তবে এই আলোচনা ঠিক কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি।

 

এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি সাংবাদিক জো কার্নেনকে ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,এটি একটি অত্যন্ত সহিংস শাসনব্যবস্থা, ইতিহাসের অন্যতম সহিংস শাসন। আমরা আমাদের কাজ করছি শুধু আমাদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। এবং সবকিছুই নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছে।’

 

গতকাল শনিবার ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এক যৌথ হামলায় ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত নিজের মার-এ-লাগো বাসভবন থেকেই ট্রাম্প এই পুরো অভিযানটি তদারকি করছেন।

 

এই সংঘাত থামানোর কোনো পথ আছে কি না, সে বিষয়ে ট্রাম্প বলেন, এটি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। তবে প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেছেন যে পরিস্থিতি ইতিবাচক দিকেই যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/