• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পালিত হ‌লো জগন্নাথ দেবের রথযাত্রা ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, ঝালকাঠি সদরে উত্তেজনা নেত্রকোনায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’ ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ঝালকাঠি সদরে বৃক্ষরোপণ, নতুন ভবনের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ

পাকিস্তানে শপথ নিলেন ১৯ মন্ত্রী

Reporter Name / ৫৪৩ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মন্ত্রীসভা শপথ নিয়েছে। শরিকদের মধ্যে কয়েক দিন আলোচনার পর আজ সোমবার তারা শপথ গ্রহণ করেছেন। আওয়ানে সদরে শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

পাকিস্তানভিত্তিক গণমাধ্যম দি নিউজ জানিয়েছে, এর আগে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় প্রেসিডেন্টের কাছে অন্তত ১৯টি সুপারিশ করা হয়েছিল। এর একটি সারসংক্ষেপ আইওয়ানে সদরের কাছে পাঠানো হয়েছিল।

সূত্রটি আরো জানায়, সংবিধানের ৯২ অনুচ্ছেদের ১ ধারার অধীনে মন্ত্রিসভার অন্তর্ভুক্তির জন্য যে নামগুলো সুপারিশ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে পিএমএল-এন সংসদ সদস্য আহসান ইকবাল, খাজা আসিফ, ইসহাক দার, কায়সার আহমেদ শেখ, রিয়াজ হোসেন পীরজাদা, রানা তানভীর, আজম নাজির, তারার, জাম কামাল খান, আমির মুকাম, আওয়াইস লেঘারি এবং আতাউল্লাহ তারার। অন্যদিকে এমকিউএম-পি-এর খালিদ মকবুল সিদ্দিকী এবং ইস্তেহকামে পাকিস্তান পার্টির আবদুল আলিম খানও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া সংসদ সদস্য ইসহাক দার এবং মুসাদিক মালিককেও সংবিধানের ৯১ অনুচ্ছেদের ধারা ৯-এর অধীনে মন্ত্রী হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। কারণ উভয়ই তাদের সংসদ সদস্য হিসেবে মেয়াদ শেষ হওয়ার পরে ১২ মার্চ (আগামীকাল) সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নেবে।

উল্লিখিত ধারাটি প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভায় এমন কাউকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেয়, যিনি ছয় মাসের জন্য সংসদ সদস্য নন।

এছাড়া ৯১ ধারার ৯ এর অধীনে আরো তিনজনের ব্যাপারে সুপারিশ করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ আওরঙ্গজেব, আহাদ খান চিমা এবং সৈয়দ মহসিন রাজা নকভি।

এদিকে, মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করা একমাত্র নারী সদস্য হলেন শাজা ফাতিমা। সংবিধানের ৯২ অনুচ্ছেদের ১ নং ধারা অনুযায়ী তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে সারসংক্ষেপে বলা হয়েছে।

সূত্র : দি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/